উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে প্রস্তুত জনগণ: ইসরাফিল খসরু
বাবার পক্ষে পাড়া-মহল্লায় গণসংযোগে ইসরাফিল খসরু
বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সকাল থেকে রাত পর্যন্ত তিনি নির্বাচনী এলাকায় চষে বেড়িয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
রোববার ইসরাফিল খসরু ৩৯ নম্বর ওয়ার্ডের হক সাহেবের গলি, এস আলম গলি, বি আলম গলি, আকমল আলী রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, “জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আগামী ১২ তারিখ তারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। বিশেষ করে মহিলাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের জনগণ ধানের শীষের পক্ষে নেমেছে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, মাহবুব এলাহী, মোজাদ বারেক, জাবেদ আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ইসরাফিল খসরু ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের আদর্শ পাড়া, সত্তার হাজির বাড়ি, মুন্সিপাড়া জাফর খান পাড়া, টিজি কলোনিসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন। এ সময় সাবেক কাউন্সিলর হাসান মুরাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.