১৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা এবং উড্ডয়ন ও অবতরণ এলাকায় সকল প্রকার ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং এটি ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০-এর পরিপন্থি।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এছাড়া, বেবিচকের পূর্বানুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.