গভ. মুসলিম হাই স্কুলে ক্রীড়া পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী গভ. মুসলিম হাই স্কুল-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান।

বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজসহ চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।