চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দার পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পায়নি| শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে নিয়েগেছে|
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দেয়| সেসময় পুলিশ পুকুরের চতুর্দিকে ঘিরে তাকে আটক করে| তার বিরুদ্ধে ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল এবং ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সে সাথে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে| পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা|
গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দীন হায়দার, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্ণফুলী উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন| ৫ আগস্টের পুর্ববর্তী এবং পরবর্তী বর্ণফুলী এলাকায় তার বিরুদ্ধে নানান অভিযোগ ডালপালা বিস্তার করে|