চট্টগ্রামে গভ. মুসলিম হাই স্কুলে ক্রীড়া পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ:
চট্টগ্রামে অবস্থিত গভ. মুসলিম হাই স্কুল-এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজসহ চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।