চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

চট্টগ্রাম, ২৩ জুলাই ২০২৬: সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদার পাড়া ও দক্ষিণ পাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনায়, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এবং প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। দুর্গত পরিবারের হাতে এসব সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, “মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং মানবতার প্রতি একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই প্রতিষ্ঠানটি উন্নত স্বাস্থ্যসেবার পাশাপাশি নিয়মিত বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেড জানিয়েছে, দেশের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।