সীতাকুন্ডে বন্যাদুর্গতদের পাশে বিএনপি, চার ইউনিয়নে দ্বিতীয় দিনের ত্রাণ বিতরণ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীতাকুন্ড উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৪নং মুরাদপুর, ৫নং বাড়বকুন্ড, ৬নং বাঁশবাড়িয়া ও ৭নং কুমিরা ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করা হয়। এর আগে শুক্রবার (১৭ জুলাই) ১নং সৈয়দপুর ইউনিয়ন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুন্ড পৌরসভায় ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের পাশাপাশি দলীয় উদ্যোগেও বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে পরিচালিত হবে।”

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, মোহাম্মদ সালামত উল্ল্যাহ, ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, আবুল বশর ভূঁইয়া, নুরুল আনোয়ার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, সাহাব উদ্দিন রাজু, আওরঙ্গজেব মোস্তফা, মাস্টার মোবারক হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাহেদ খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই ত্রাণ কার্যক্রম পর্যায়ক্রমে সীতাকুন্ড উপজেলার অন্যান্য ইউনিয়নেও অব্যাহত থাকবে।