যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানানো হয়। পরে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন। পদোন্নতিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশের সৃষ্টি হয়।