অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়ানো হয়েছে , আমেরিকায় বাড়ছে শতভাগ, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তেলের দাম এখনো বাড়ানো হয়নি। তবে যেহেতু উচ্চ মূল্যে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেহেতু তেলের দাম বাড়ানোর বিষয়টি সহ সা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানান তিনি। এটার প্রভাব মূল্যস্ফীতিতেও পড়বে বলে মন্তব্য করেছেন তিনি।
অর্থমন্ত্রী আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারাস্থ কোরিয়ান ইপিজেড মিলনায়তনে ইয়ংওয়ান ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিহাক সুং, সিআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সদস্য সৈয়দ মাহমুদুল হক, উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য প্রদান করেন কোরিয়ান ইপিজেড এর ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অবঃ) মোহাম্মদ শাহজাহান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য এমন স্কলারশিপ এ্যাওয়ার্ড যেন আগামীতেও অব্যাহত থাকে এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এ এ্যাওয়ার্ড তাদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ।
ইয়ংওয়ান কর্পোরেশন এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মধ্যকার এক সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে ইয়ংওয়ান কর্পোরেশন – সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপের অংশ হিসেবে এক কোটি নয় লাখ ষাট হাজার টাকা প্রদান করেন। এই স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়ের এবার ১৬জন শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপ দেয়া হয়।
মর্যাদাপূর্ণ এই স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পুরো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে শতভাগ টিউশন ফি মওকুফসহ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবে শিক্ষার্থীরা