চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এ জব্দ অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ট্যাংকার জাহাজে অবৈধভাবে সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। জব্দকৃত ডিজেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।