চট্টগ্রাম নগরের এম এম আলী রোড এলাকায় অবস্থিত দেশ ডেইরি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার (২৯ মার্চ ২০২৬) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে দধি ও ঘি উৎপাদন এবং মেয়াদবিহীন পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দেশ ডেইরি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য সতর্ক করা হয়।
চসিক সূত্র জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।