চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৯টি ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএর লাল পতাকা, চালকদের সতর্কবার্তা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর’২৬ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দুর্ঘটনা মুক্ত রাখার উদ্যোগে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় অতি ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে লাল সতর্কতামূলক পতাকা স্থাপন করেছে।

আজ রবিবার সকাল ৯.৩০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে, প্রতিটি বাঁকে উভয়মুখী ৫টি করে পতাকা স্থাপন করা হয়েছে, মোট ৯০টি লাল পতাকা। এর মাধ্যমে বিভিন্ন জেলা থেকে কক্সবাজারগামী চালকদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সচেতন করা হবে।

বাঁকগুলো হলো:
১. চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক
২. লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক
৩. চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক
৪. চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক
৫. চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক
৬. লোহাগাড়া রাজাঘাটা বাঁক
৭. সাতকানিয়া মিঠা দিঘী সংলগ্ন বাঁক
৮. চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক
৯. পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক

বিআরটিএ আশা করছে, এই সতর্কতামূলক চিহ্ন চালকদের দুর্ঘটনা থেকে রক্ষা করবে এবং নিরাপদ যাত্রায় সহায়ক হবে।