প্রধানমন্ত্রীর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন, সিঙ্গাপুরে চিকিৎসার নির্দেশ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে -এ চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে-কে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হবে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালেরl-এর নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করানো হবে।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহসহ কর্তব্যরত চিকিৎসকরা।