দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন ইসরাফিল খসরু

চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে জাটকা আহরণ থেকে বিরত থাকা ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরুজ্জামান কন্ট্রাক্টর, জাবেদ আনসারী, মো. আলী সাজু, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন এবং যুবদল নেতা হোসেনী মোবারক রিয়াদ। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ২৯৩টি জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাচ্ছে।

পরে ইসরাফিল খসরু দক্ষিণ হালিশহরের ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া ওয়ার্ড অফিসেও চাল বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা হাসান মুরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।