শফিকুর রহমানের–এর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর–এর সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে –এ অবস্থিত বিরোধীদলীয় নেতার নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর পরবর্তী গঠনমূলক ভূমিকা ও কৌশল নির্ধারণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী সংস্কার এবং জনস্বার্থ–সংশ্লিষ্ট জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে কীভাবে আরও জোরালো ভূমিকা রাখা যায়, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ডা. শফিকুর রহমান।
এছাড়া আসন্ন সংসদ অধিবেশনে বিরোধীদলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে—তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপসহ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।