বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সেন্টুর মৃত্যুতে মন্ত্রী আমির খসরুর শোক

চট্টগ্রাম বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ শিপিং এজেন্টস’ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালক এবং মাল্টিমুভ শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (সেন্টু) আর নেই।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা শনিবার রাত ১০টা ৩০ মিনিটে চট্টগ্রামের হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

আব্দুল কুদ্দুস সেন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (এমপি)। এক শোকবার্তায় তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আব্দুল কুদ্দুস সেন্টুর অবদান উল্লেখযোগ্য। তাঁর কর্মকাণ্ডের জন্য তিনি নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।