নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনে গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়নের শতকরা হার নিয়মিতভাবে আপডেট আকারে প্রকাশ করা হয়েছে। জনগণের সরাসরি পর্যবেক্ষণ ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ সংক্রান্ত তথ্যসমূহ একটি সমন্বিত অনলাইন ডাটাবেজে উন্মুক্ত করা হয়েছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গৃহীত সকল কার্যক্রম ধাপে ধাপে এই ডাটাবেজে সংরক্ষণ ও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং কাজের শতকরা হার সম্পর্কে নাগরিকরা স্বচ্ছ ধারণা পাবেন।
উদ্যোক্তাদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে জনগণ সরাসরি উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন এবং প্রয়োজনীয় মতামত প্রদান করতে পারেন।
বিস্তারিত তথ্য ও নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন:
জনগণের প্রত্যাশা পূরণে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।