চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ইপিজেড মোড় চৌধুরী মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরাফিল খসরু। শনিবার বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মোঃ ইমরান, মিজানুর রহমান পারুল, আর জে রাসেল, হোসনে মোবারক রিয়াদ, খোকন, জিয়াউর রহমান জিয়া, জাসেদ, ইউসুফ সুমন, মিজান হোসেন এবং ছাত্রদল নেতা শাহেদ আকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।