নিউজ ডেস্ক:
পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন-মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক ও অভিভাবক।
হাইকোর্টের এ নির্দেশনার ফলে রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।