চট্টগ্রাম-১১ আসনের ফলাফল গ্রহণ করলেন ইসরাফিল খসরু, বিজয়ী আমির খসরুর মাহমুদ চৌধুরী পক্ষে আনুষ্ঠানিক স্বীকৃতি

চট্টগ্রাম-১১ আসনে বিজয়ী প্রার্থী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী–এর নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তাঁর পুত্র ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
আজ দুপুর ১২টার দিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ফলাফল গ্রহণ করা হয়। চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেনের পক্ষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফলাফল গ্রহণ শেষে ইসরাফিল খসরু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটারদের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।