গণতন্ত্রের অভিযাত্রায় পাশে থাকায় চট্টগ্রামবাসীর প্রতি আমির খসরু মাহমুদ চৌধুরীর কৃতজ্ঞতা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে তিনি চট্টগ্রামের সাধারণ ভোটার, দলের নেতা-কর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও সবার সহযোগিতা কাম্য। নির্বাচনকালীন সময়ে যে যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে শ্রম দিয়েছেন—তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিবৃতির মাধ্যমে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।