চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও মাইক্রোবাসসহ ৩ জন আটক

চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা, রিকুইজিশন করা একটি নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার   দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার আবদুল বারিহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি নোয়া মাইক্রোবাস তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় ও উদ্ধারকৃত অর্থের উৎস সম্পর্কে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।