চট্টগ্রাম বন্দরে নৌ পরিবহণ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শ্রমিকদের

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবির চলাকালে আজ বৃহস্পতিবার নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে গেলে শ্রমিকরা বিক্ষুব্দ গয়ে উঠে। তারা নৌ পরিবহণ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে তাঁর বিরুদ্ধে শ্লোগানদেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের দমাতে মংলা বন্দরে স্ট্যান্ড রিলিজ করা ১৬ নেতাদের আদেশ প্রত্যাহারের দাবীতে আজ ৫ম দিনের মতো কর্মবিরতি চলছে।
বৃহস্পতিবার বন্দর ভবনে একটি সভায় অংশ নিতে আসার সময় এ ঘটনা ঘটে। । সেসময় শ্রমিকরা স্লোগান দিলে উপদেষ্টা বলেন, আমি শ্রমিক নেতাদের কথা শুনব, কথা বলব।
এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের টানা ৫ম দিনের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এর ফলে বন্দর জেটিতে জাহাজ আনা নেওয়া, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং এবং বন্দর থকে আমদানি পণ্য ডেলিভারি বন্ধ হয়ে গেছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে এবং শ্রমিকদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার ও হয়রানি বন্ধ না করলে কর্মবিরতি চলবে। সর্বশেষ নৌ পরিবহণ উপদেষ্টা শ্রমিকনেতাদের আলোচনার জন্য বোট ক্লাবে আমন্ত্রণ জানালে শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা যায়নি