নিউমুড়িং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি উপলক্ষে আজ আগ্রাবাদ বাদামতলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এস কে খোদা তোতনের সভাপতিত্বে ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনসহ নেতৃবৃন্দ। পরে কালো পতাকা মিছিলটি বন্দর অভিমুখে গেলে বারিক বিল্ডিং মোড়ে পুলিশ বাঁধাদেয়।
নিউমুড়িং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি উপলক্ষে আজ সোমবার আগ্রাবাদ বাদামতলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এস কে খোদা তোতনের সভাপতিত্বে ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনসহ নেতৃবৃন্দ। পরে কালো পতাকা মিছিলটি বন্দর অভিমুখে গেলে বারিক বিল্ডিং মোড়ে পুলিশ বাঁধাদেয়।
শ্রমিক নেতারা বলেন, সংঘাতের পথ পরিহার করে অবিলম্বে শ্রমিকনেতাদের বদলি আদেশ প্রত্যাহার এবং এনসিটি ইজারা দেওয়ার চুক্তি প্রক্রিয়া থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করাহয়।
এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, দেশের সার্থে আমাদের কর্মসূচীতে বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।
এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।