চট্টগ্রামে বাসা থেকে মহিলা কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

১

চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরের নাছিরাবাদ এলাকার দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটির ২৯ নম্বর নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত রাতে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনা তদন্ত করছে পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.