রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড, ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার জন্যও আদালত নির্দেশ দিয়েছেন।

জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে তিনি বসবাস করতেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের আদেশে এখন তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.