প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা, ডিটিসিএ’র দায়িত্ব থেকে সরানো হলো মসিউরকে

৩

প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের (সচিব) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ মসিউর রহমানকে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করেন মসিউর রহমান। তার এ মন্তব্য ঘিরে সমালোচনার সৃষ্টি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এদিকে, ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.