চট্টগ্রামের নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমে নবনির্মিত ‘কৈলাসে আদিযোগী’র আবরণ উন্মোচন
চট্টগ্রাম: চট্টগ্রামের নন্দীরহাটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রামকেন্দ্রে নবনির্মিত ‘কৈলাসে আদিযোগী’র আবরণ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত ‘কৈলাসে আদিযোগী’র আবরণ উন্মোচন ও শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে এবং সুব্রত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন নয়ন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এসএনডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ, রাউজান, চট্টগ্রামের সভাপতি শ্রী দিলীপ মজুমদার। তিনি নবনির্মিত ‘কৈলাসে আদিযোগী’ স্থাপনের মাধ্যমে ভক্তদের আরাধনার নতুন সুযোগ সৃষ্টির জন্য সেবাশ্রম কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, দেবাদিদেব মহাদেবকে বিজ্ঞান, আত্মোন্নতি, ধ্যান ও যোগসাধনার প্রতীক হিসেবে কল্পনা করলে তিনি আদিযোগী। ধর্মানুশীলন ও সেবাকর্মের সমন্বিত প্রয়াসে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীতিথিতে সেবাশ্রম প্রাঙ্গণে আদিযোগীর আবক্ষ মূর্তি স্থাপন ভক্তদের ধর্মীয় সাধনা ও আরাধনায় নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে আশীর্বাদমূলক বক্তব্য দেন উদ্বোধক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ শ্রী সুভাষ চন্দ্র দাশ, ডা. স্বপন কুমার চৌধুরী, লায়ন তপন কান্তি দত্ত, শিক্ষাবিদ ড. পিযুষ দত্ত, কৃষিবিদ আশীষ রঞ্জন নাথ, ডা. সৌভিক মজুমদার ও পারমিতা চৌধুরী। এ ছাড়া সেবাশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য দিলীপ চক্রবর্তী এবং সেবাশ্রমের সহসভাপতি রতন কুমার দাশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, মোহনলাল দাশ, চন্দন সিংহ, প্রদীপ চক্রবর্তী, নিমাই নন্দী, সুজন কুমার ভৌমিক, গৌরী শঙ্কর চক্রবর্তী, তাপস গুপ্ত, উজ্জ্বল আইচ, রূপন কান্তি নাথ, জুয়েল গুপ্ত, রিপন দত্ত, স্বপন কুমার দাশ, সিদুল কুমার শীল, সুমন চক্রবর্তী, প্রবাস বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, সবুজ গুপ্ত, সুমন মুহুরী, রণজিত নাথ, কাঞ্চন ভৌমিক, অপু চক্রবর্তীসহ সেবাশ্রমের ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে আসন্ন শ্রীমন্দির উদ্বোধনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন পরিষদ-২০২৭-এর কমিটিও ঘোষণা করা হয়। এতে শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশকে সভাপতি, আশীষ দাশকে সম্পাদক এবং সিদুল শীলকে অর্থ সম্পাদক করা হয়।
পরে চৈতি চক্রবর্তীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘অভ্যর্থনায় শাশ্বতী’ শীর্ষক নৃত্যনাট্য পরিবেশিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.