বশিষে অভযিানে ২ মাস ২৪ দনিে সারা দশেে গ্রপ্তোর ৩৭ হাজার ৯১৩ জন
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে ২০২৬ থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ৩৭ হাজার ৯১৩ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, সহযোগী ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৫ হাজার ৫৫ জন। এছাড়া অবৈধ অস্ত্র মামলায় ৬২৬ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ২৭ হাজার ৭০১ জন, ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ৩ হাজার ৯৬০ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ১ হাজার ৯৯১ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সারা দেশে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.