Recover your password.
A password will be e-mailed to you.
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের নির্ধারিত সময়সূচি পিছিয়ে গেছে। তবে নতুন তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের আশা করছে শিক্ষা বোর্ড।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ফল প্রকাশে কয়েকদিন অতিরিক্ত সময় লাগলেও খুব বেশি দেরি হবে না। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।
এদিকে ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত হলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.