সাফিয়া খানম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে সাফিয়া খানম ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও কলামিস্ট এম. এ. মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন মেম্বার, আবু জাহেদ, আলমগীর কবির, মহিউদ্দিন চৌধুরী জকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেলাই মেশিন বিতরণকালে এম. এ. মাসুদ বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে সাফিয়া খানম ফাউন্ডেশন বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা এবং আত্মনির্ভরশীল জীবন গঠনে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উপকারভোগীরা ফাউন্ডেশনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.