আবু সাঈদ হত্যাকাণ্ড: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুইজনের মৃত্যুদণ্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে এই রায় ঘোষণা করা হয়।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন বর্তমানে পলাতক।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।bsp;

এর আগে গত ৫ মার্চ উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল।

নিহত আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক উপাচার্যসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।

এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় প্রসিকিউশন পক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করলেও আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে খালাস প্রত্যাশা করেছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.