বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ, এসব আর্টিসনাল ট্রলিং জালের মূল হোতা বাঁশখালীর জাহাঙ্গীর কোম্পানি ও শুক্কুর কোম্পানি এখনও ধরা-ছোঁয়ার বাইরে

নিউজ:
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা এক জেলেকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাত প্রায় ২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

এ সময় আভিযানিক দল বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করে এবং বোটে থাকা এক জেলেকে আটক করে।

স্থানীয় জেলেদের অভিযোগ, বঙ্গোপসাগরে অবৈধভাবে পরিচালিত এসব আর্টিসনাল ট্রলিং বোট ও ট্রলিং জালের মূল হোতা হিসেবে বাঁশখালীর জাহাঙ্গীর কোম্পানি ও শুক্কুর কোম্পানির নাম দীর্ঘদিন ধরে আলোচিত হলেও তারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এ কারণে সাগরের নিরীহ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি তাদের।

জব্দকৃত ট্রলিং বোট ও আটক জেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.