পটিয়ায় ফুলকলি অ্যান্ড কোং লিঃ কারখানা পরিদর্শন, দুর্গন্ধ দূরীকরণে ২ মাস সময় দিলেন এমপি এনামুল হক এনাম

নিজস্ব প্রতিবেদক, পটিয়া (চট্টগ্রাম):
স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন, জঙ্গলখাইন এলাকায় অবস্থিত ফুলকলি অ্যান্ড কোং লিঃ কারখানাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সরেজমিন পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এনামুল হক এনাম। তিনি কারখানা থেকে নির্গত পানির দুর্গন্ধ দূরীকরণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ এমপি মহোদয় ও উপস্থিত কর্মকর্তাদের সামনে আগামী দুই মাসের মধ্যে দুর্গন্ধ সম্পূর্ণরূপে দূর করার আশ্বাস প্রদান করেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রয়া ত্রিপুরা, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং পটিয়া থানা পুলিশের সদস্যরা।

উপস্থিত কর্মকর্তারা জানান, জনস্বার্থে পরিবেশ দূষণবিরোধী এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.